শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

ছাগল কান্ড : ইভা আলমাস

কবিতা বাংলা ডেস্ক / ৪৫২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ছাগল কান্ড : ইভা আলমাস

ইভা আলমাস
ছাগল কান্ড

ছাগল ছাগল করিসনে ভাই
ছাগল বড় খতরনাক
এই ছাগলের জ্ঞাতিগুষ্টি
অতিসত্বর নিপাত যাক।

ছাগল খেলে পাগল হবি
কেশ হবে সব ন্যাড়া
জায়গা-জমি-জায়েদাদে
খাবি ভীষণ প্যারা।

ছাড়তে হবে ব্যবসাপাতি
চাকরি বাড়ি গাড়ি
তাইতো বলি খাসনে ছাগল
নিসনে ভুলেও বাড়ি।


 

আপনার মন্তব্য প্রদান করুন...