শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

অযোধ্যাপাহাড় : অজিত ত্রিবেদী

কবিতা বাংলা ডেস্ক / ৮১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

দশরথের রথ দেখিনি
কিংবা রানী-পুত্র
তাঁদের কথা জানতে আছে
ইতিহাসই সূত্র

ইতিহাসে সব লেখা নেই
আড়াল আছে কিছু
গবেষকের মন ছুটে যায়
জানতে তাদের পিছু

অযোধ্যাতে হয়নি যাওয়া
পাহাড় অযোধ্যাতে
কারুর সাথে হয়নি দেখা
নিয়তি বাধ্যতে

বামনি ফলস্ আর আপার ড্যামে
দু’চোখ মেলে দেখি
হাজার রকম দেবদেউলে
অযোধ্যা নয় মেকি

এই পাহাড়ের গর্ভগৃহে
জলবিদ্যুতের অফিস
মুখোশখ্যাত অযোধ্যাতেই,
ভাবছ এটা ঢপ,ইস্ !

আপনার মন্তব্য প্রদান করুন...