শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শুন্যতায় থাকে পূর্ণতার আহবান
সুখ খুঁজে পেতে দুঃখের জানান,
কাছের আকাশটা ধুলোয় ধূসর
বিষন্ন শহরে পায়রা ওড়াই
পান্ডুলিপি ফাঁকা পড়ে থাকে
জোড় শালিকের আশ্রয় নেই
পার্ক, দালান, চত্ত্বরগুলো
বাঁচার দাবীতে শ্লোগান মূখর
আহ্লাদ ভরে
একবার চাঁদ উঠে যদি
নিঃশ্বাসে সব কষ্টগুলো
আড়শঠতা মুক্ত হলো
ভেবে আবারও হাত বাড়াবো
আরো কিছু দেনা বাকি,
নূপুর হারানো দিন যায়
একটা আশ্রয় চাই, ফাঁকা নেই বলে
জোছনা মেঘ নিয়ে যায়
নূপুর হারানো দিন ছেড়ে দিতে হয়,
বাঁধা পড়ে কিছু কাক ভোর
অন্তমিলে বর্ণ চিহ্নিত করে
শব্দ ভেসে যায় কবিতার,
আহ্লাদী প্রেমিকের মত
কুয়াশা মিলায় বৃষ্টিসকাল।
আপনার মন্তব্য প্রদান করুন...