শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

তিনটি কবিতা : জহির খান

কবিতা বাংলা ডেস্ক / ২১৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সারেঙের খোঁজে

হোল্ডিং নাম্বার ঠিক মনে নেই- কি হয় বলো
মনে আছে গায়ের রঙ খুলা ছাদ কলিং
কতদিন দেখিনা কেমনে দেখবো বলো!

দেখতাম খাইতাম মনে মনে কইতাম
হুদাই ভাব নিতাম বর্গমূল চিহ্নের মতো
উপুর হইতে দেখি কি! দেখি না বলি

এখন আর ওদিকে যাইনা
মিস করি ঠিক ঠিক- তুমি

ভাবতাম তুমি একদিন আসবা আমাদের বাড়ি

জঠর অনুরাগ
ওরে বাতাস ধমক চিরচেনা আহ্লাদিত সুখ
উড়ে এসে জুড়ে নেয় উত্তাল ছায়ামাঠ
ধরে রাখে একবুক নীরব ঘোর- উত্তরের

বসে থাক তুই তোর পূবের মায়া- পূরাণ
অচল মূদ্রার থলে হাতে চৌরাস্তায়

রাতবিরাতে দেখ হাতপাখা ঝড়- হাওয়া

সুনিদ্রায় যাক চৈত্রের ঘুম পরিপাটি বিছানায়
চলে যাক কান উড়িয়ে নেয়া এক অসুখ রাত

মাঘী পশ্চিমে যাত্রা শুভ হোক কাল

এরপর দক্ষিণ দিকের হাওয়ায় বাড়ুক হাসুক
যত্রতত্র এক গভীর ঘুমে প্রিয়তুর জরায়ুর মুখ

বিগলিত দৃশ্যপট

বুক পকেটে নিয়ে হাঁটি চৈত্রের দুপুর
দৃশ্যত এক কবিতা হবে প্রিয় সময়
তাহারা যাত্রার বিকেল হয়ে ফিরবে
বা নাই ফিরে আসুন আর এই তল্লাটে

দুপুরের সুমিষ্টঘ্রাণ ছড়িয়ে পড়ুক পাড়ায়
গলির মুখ থেকে বেড়িয়ে আসুক কবি
টিউব টাইপ সন্ধ্যায় নেমে আসুক পাহাড়

এখন
পাতারা ভুলে বসুক দীর্ঘ এক ছায়াশরীর
ফেকহী কিতাবাদী আলোর মুখ-

ধরে রাখি খা খা রোদ পরস্পরে

আপনার মন্তব্য প্রদান করুন...