শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

ত্রিভুজ, সময় ও জীবন : শামসুল বারী উৎপল

কবিতা বাংলা ডেস্ক / ৩৬০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

আঁধার-পীড়িত ভাবনার চিলেকোঠায়

মরে যায় শুভ্র কৈতর

দীর্ঘ তটরেখা হাতছানি দেয় নীলাম্বরীর নীল

সবুজ ঘিরেছে আগুনে, উত্তপ্ত মরুভূমি

নপুংশক আঁধারে জ্বলে

ভ্রান্তির যোগাসনে বসা উদ্ভট পৃথিবী

ঠক ঠক কড়া নাড়ে ত্রিভুজ, জীবন ও সময়,

পিথাগোরাসের উপপাদ্য জানান দেয়

ত্রিভুজ, জীবন এবং সময়ের তিনটি বাহু

সমার্থক নয় পরস্পরের।

গতকাল আসোনি আজকেও নয়

কাল কি ঠিক ঠিক আসবে তুমি!

আপনার মন্তব্য প্রদান করুন...