শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

প্রেমের স্লোগান : শারমিন হক

কবিতা বাংলা ডেস্ক / ৪৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

তোমাকে ভেবে হয় ভোর

চোখে সর্ষে ফুলের ঘোর
তাই মাখছি নরম রোদ
হৃদয়ে প্রেমের মিছিল হোক।
তোমার প্রেম সমুদ্র চোখ
আমার ডুব সাঁতারে সুখ
তোমাকে ভেবে নির্ঘুম চোখ
নক্ষত্রের মতো লুকানো অসুখ।
বুকে রাখি জমা রোজ
তুমি রাখ কি খোঁজ ?
আমাকেও কি রাখ জমিয়ে
তোমার বুকের পাঁজরে লুকিয়ে ?
বিষাদে মন পুড়ে তুমিহীনা
হৃদয়ে বাজে বিরহ প্রেমবীণা
বুক জুড়ে কাঁদে সেতার
মন জানে তুমি আমার।
তীব্র দাবির মিছিল হোক
আমাদের প্রেমের জয় হোক
প্রেমের স্লোগান একটাই
মন শুধু তোমাকেই চাই।
তুমি পুরোনো অসুখের মতো
জ্বরের ওম হয়ে থাক
জল জমা কাঁচের মতো
আলতো আঁচে জড়িয়ে রাখ।
হৃদয় পথে মেঘেদের অবরোধ
প্রেম জোয়ারে হোক প্রতিরোধ
রক্ত প্রবাহে স্লোগান একটাই
মন শুধু তোমাকেই চাই।

আপনার মন্তব্য প্রদান করুন...