শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

ফোঁসফোঁসানি সার : হাসান হাফিজ

কবিতা বাংলা ডেস্ক / ৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

ঘাস পাতা বিচালি
গরু খায় জাবনা
দিন রাত চিন্তিত
শেষ নাই ভাবনা।
গরু গরু মোষ
তোরা কেন অবলা রে
এ তোদেরই দোষ!
আছে শিং তারপরও
মানছিস পোষ,
মালিকের ঠেঙানিতে
মিছে ফোঁস ফোঁসÑ
গরু গরু মোষ
ধূর্ত তো নোস
মনে তোরা পুষছিস
ক্রোধ জেদ রোষ
এইভাবে হবে নাকি
মর্জিটা খোশ?
বড়ো আফসোস!!

আপনার মন্তব্য প্রদান করুন...