শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
জাতির কাছে সালাম জানাই
সব দলের সব প্রতীকই চাই
ব্যালট পেপার হাতে নিয়া
গোপন বুথের ভেতর গিয়া
প্রিয় মার্কা না-ই থাকে
আমার সীলটা মারব কাকে?
জাতির কাছে সালাম জানাই
সব দলের সব প্রতীকই চাই
সীল যে মারব সুযোগটা চাই
প্যাকেজ ভোটে সমাধান নাই
অংশগ্রহণ-মূলক হব
সকল দলই ভোটে যাব।
সব দল ভোটে–গণতন্ত্র
প্যাকেজ ভোটে মাকালতন্ত্র
অংশগ্রহণমূলক হব
সকল দলই ভোটে যাব
ধানের নৌকা পালে পাবে
জোয়ার জলে এগিয়ে যাবে
ভোটের সুযোগ খাস অধিকার
আমি দেব ভোটটা আমার।
ভোট আমাদের দেশ আমাদের
গদি কেন অভিজাতের?
নায়ের বোঝাই রাতুল সুরুজ
ধানের পাতা চেতন সবুজ
আমার ভোট আমি দেব–
মুক্তিনায়ে ভোটটা দেব
সোনার ধানে ভোটটা দেব
কাস্তে মার্কায় ভোটটা দেব
মই প্রতীকে ভোটটা দেব
নায়ের বাদাম প্রাণ পতাকা
আকাশ বাতাস খোয়াব মাখা
মুক্তি সেনার কপাল ছুঁব
ভোটের সীলটা ধানে দেব
বটগাছ মার্কায় ভোটটা দেব
হাতপাখায় ভোটটা দেব
কুলা মার্কায় ভোটটা দেব
আমার ভোটটা আমি দেব
মার্কা নইলে কারে দেব?
জাতির কাছে সালাম জানাই
সব দলের সব প্রতীকই চাই
অংশগ্রহণ-মূলক হব
সংসদ-সভায় সবাই যাব।
আপনার মন্তব্য প্রদান করুন...