শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

অভিমান : সালাউদ্দিন বাদল

কবিতা বাংলা ডেস্ক / ৩১০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

কাল অনেকদিন পর তুমি ফিরে এসেছিলে, না-বলেও জানিয়ে দিলে সেদিনের আচরণের জন্য তুমি লজ্জিত, আসলে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না মানুষ। দূরত্বের মাঝখানে দাঁড়িয়ে ছিল একখণ্ড উষ্ণ অভিমান, তুমি আমার দুটি চোখ মনের চোখ দিয়ে দেখলে ঠিকই বুঝতে পারতে আমার ভালোবাসা কত গভীর। তুমি আমার পছন্দের সাজে কপালে নীল টিপ দিয়েছিলে ম্যাচিং করে নীল ব্লাউজ, শাড়ি নীল পাথর খচিত ইমিটেশনের হার ও কানে দুল পরেছিলে, তোমার চোখে-মুখে ছিল এক ধরনের দ্যুতি– এই দ্যুতির নাম প্রেম। প্রেমের মাঝখানে কোনো দেয়াল থাকতে পারে না, আমি হাতটি বাড়িয়ে দিলাম তুমি বুকে মাথা রেখে কাঁদলে বুঝলাম ভালোবাসা এতদিনে আরো গভীর হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...