শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

ভাষা আমার মা  : ফরিদ আহমদ দুলাল

কবিতা বাংলা ডেস্ক / ১৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

প্রার্থনা যখন ফিরে আসে নিরুত্তর

তখন নিশ্চিত জানি ঝড়ের আঘাতে ভেঙেছে পাখির ঘর

আমিও নিশ্চিত জেনো ভাঙা ঘর দেখে নিদারুণ অভিমানে

প্রতিবাদ করে যাবো আকাশে বাতাসে ভাষাহীন ব্যাকরণে

আমার ভাষাটি কেড়ে নিতে চায় যারা সুচতুর ছলনায়

জ্ঞানপাপীদল কৌশলে ভাষার বিকৃতি ঘটায়

পৃথিবীর ক্ষুদ্রতম মধুময় শব্দটি—মা

মা’র সাথে কোন সৌন্দর্যের হবে কি তুলনা!

মা শব্দটি কে প্রথম করেছিলো উচ্চারণ

মা-কে মা নামে কে প্রথম করেছে সম্বোধন?

আহা ভাষা, মাতৃভাষা জগতের মধু মাখা তাতে

মাতৃভাষাকে যে বলৎকার করে তাকে

বেআব্রু করেছে যে বিপন্ন মাকে

ঘৃণা করি তাকে সাথে সাথে!

পৃথিবীতে মানুষ ভাষার নামে বেঁচে থাকে

প্রত্যেকে নিজস্ব ভঙিমায় মাকে ডাকে।

 

যদি কেউ কণ্ঠনালি চেপে ধরে

অথবা আমার জিহ্বা কেটে নিতে চায়

মাতৃভাষা বিপন্ন আমার রক্ত জেগে ওঠে শিরায় শিরায়!

বুকের লোহিতে সড়ক রাঙিয়ে যারা

কিনেছিলো ভাষা বায়ান্নের উত্তাল সংগ্রামে

তাদের চরণে প্রণতি জানাই শহিদ মিনার জানে।

বাংলায় যখন মা’কে ডাকি বুক ভেসে যায় জলে

প্রিয়তার কানে ‘ভালোবাসি’ বলি হার্দিক কল্লোলে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...