শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

উইপোকা  : আর্শিনা ফেরদৌস 

কবিতা বাংলা ডেস্ক / ১৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
বাংলা শিশুসাহিত্যের ক্রমবিকাশ

উইপোকা খেয়েছে ধীরে ধীরে ঘর দোর আসবাব

বড় পাইকড় গাছ টির গোড়ায়, কিছু শিকড় বেরিয়ে পড়েছে ক্রমাগত এই চক্রে,

কীটনাশক অবলুপ্ত, অব্যবহারে অপচয়ে

আমার অভিমানে রক্তকোষ কাঁপে,

একবার কে হাতটা বাড়িয়েছিল

কপালের চুলটা সরাতে চেয়ে কাজের সময় বিরক্ত করছিল সাপের মত চুলগুলো হাতটি লোমশ কালো,

কোন পিঁপড়ে উইপোকা কামড়ে ধরতে পারবেনা ভ্রুক্ষেপ ছিলনা ছিলনা,

চুল সরাতে গেলে  ভাবি কেন আরেকবার হাতটি,.. কত অভিমানে পেছোনো।

 

আমার মগজে অনবরত উইপোকা জমতে থাকে, অতলান্তিকের লালমাটি র ঢিবি হয়ে সাহারায়

লু হাওয়ার বালুর জমিন গ্রাস করে উর্বরা মস্তিষ্ক, একটা অনাসৃষ্টির  মালিকানা কুরে কুরে খায় এই শুদ্ধতা।

বিষাদে তাই জল খোঁজে বৃষ্টি তে,

কোন অভিমানে নয়।

আচমকা কোন সফেন ঢেউগোনা

বালুচরে চলে গিয়ে দম নেই

সাপচুল পেঁচিয়ে থাকে,

 

যত কাঁকড়া, বিছে, শামুক  পেছনের দাগগুলো মুছে জলে নামে,আছড়ে পড়া ঢেউয়ে।

উইপোকা ঠিকই তখনও ঢিবিতে সন্ত্রাসে,

জলে নেমে শরীরের সীমা ছাড়িয়ে ঢেউয়ে ঢেউয়ে বিলীন সব ধমনী, শিরা কোষ যত ধুম্রজাল বাঁধনি।

 

ভালো ভেজাল মেয়াদউত্তীর্ন কিটনাশকও পাইনা,

একটা জলোচ্ছ্বাস মাথায় উইপোকার ঢিবিটা কেউ  নাড়িয়ে দিক কোন অভিমানে।

আপনার মন্তব্য প্রদান করুন...