শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

দেয়ালে আটকে গেছে আস্ত দুপুর : শাহীন রেজা

কবিতা বাংলা ডেস্ক / ১৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

দেয়ালে আটকে গেছে আস্ত দুপুর
রোদের নরুন আঁটা মেয়ে পালিয়েছে আধখানা ভুট্টার ক্ষেতে
তিতিরের ডাক শুনে বাড়িয়েছে ছায়াহাত ঘুমের কৃষক, তুমিও তুলছো হাই
আজ তবে নেই কোনো দোয়েল উৎসব?

মেনকার রূপ আঁকা সজনের ডালে
একটি শালিক লুকিয়ে হলুদ ঠোঁট খুঁজে যাচ্ছে প্রণয়ের বিভা
নদীটির নাম যদি কালীগঙ্গা হয়
তবে তার সানুদেশে মেঘেরা লিখেছে নাম
সিঁদুর-কালিতে
ছায়ার স্তন জুড়ে কিলবিল মনসার নীল
সে দুগ্ধ জানায় প্রীতি তোমাকে আমাকে
বসন্ত বাতাসে লীন জীবন অচিন।

আপনার মন্তব্য প্রদান করুন...