শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

বাঙালি-চরিত : জাহাঙ্গীর আলম জাহান

কবিতা বাংলা ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

বাঙালিরা স্বাধীনতার যোগ্য না

নষ্টমাথার ভ্রষ্টগুলি হোক গোনা

অন্যের পা চেটে-পুটে সুখ পায়

মিথ্যে বলার অপবিত্র মুখ পায়

বাঙালিরা পেলে উষ্টা-লাথি সে

হয়ে ওঠে গর্বিত এক জাতি সে

পরের কথায় হবেই পরিচালনা

মূর্খগুলোর স্বাধীনতা ভালো না।

তাদের জন্য ভালো পরাধীনতা

পছন্দ তাই দীনতা আর হীনতা

চায় শুধু সে পরের দয়া-করুণা

তবে এরা পোষা ছাগল-গরু না

বাস্তবতায় হিংসুটে হয় বাঙালি

চিরকালই খুব করুণা-কাঙালি

বাঙালিদের চিন্তাধারাই পুরনো

তাই হয় না মনের ইচ্ছা পূরণও।

নিজের পায়ে মারে শুধু কুড়াল

ভাঙে আবার ঐতিহ্যের ম্যুরাল

বাঙালিরা কী যে অবাক জাতি

প্রতি বেলায় হয় সে আত্মঘাতি

হিংসাটুকুই এদের বিরাট ভূষণ

চরিত্রে তার ঘটছে নানান দূষণ

বাঙালিরা সদাচারের যোগ্য না

স্বাধীনতা তাদের উপভোগ্য না।

আপনার মন্তব্য প্রদান করুন...