শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

চোখেমুখে নিক্ষিপ্ত ‘না’ : আসাদুল্লাহ্

কবিতা বাংলা ডেস্ক / ৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

একাত্তরের মা-জননীর মতো
পাণ্ডুলিপি মহাকাব্য তার দুর্বার-‘না’
আধিপত্য আর দখলদার বিরোধি
‘না’-তার গদির আয়ু খেয়ে করে নাস্তি;

আজকের নয় জাতবাঙালির কঠোরতর-‘না’
আভিজাত্য বৈষম্যকে ‘না’ ছিল ‘বঙ্গালী’ ভুসুকু’র
চোয়ালসার জিন্নাহ্র চোখেমুখে ক্ষুব্ধ
বাঙালির প্রক্ষেপণ-না না;

একাত্তর, রক্তপাতহীন স্বাধীনতা
বিনিময়ে সেন্টমাটির্- কী টোপ!
শেখ মুজিব বনাম ফারল্যান্ড
জাতিসত্তার অহমে মুজিবের অনিবার্য সেই ‘না’-ব্রহ্মাস্ত্র!

কত কিংবদন্তী ইতিহাসের অনন্য উত্তরাধিকার ‘না’
অগ্নিযুগের বিপ্লবীগণ
ফকির সন্ন্যাসীগণ
স্বরাজ ও বিলেতী পণ্য বর্জন
সম্মিলিত এসব ‘না’-ব্রিটিশ খেদাও ইতিহাস
অবশেষে অস্তহীন সূর্যের হলো অগস্ত্যযাত্রা!

কত কিংবদন্তী ইতিহাসের অনন্য উত্তরাধিকার ‘না’
মিলানওয়ালাবাগ জেলে চোখের সামনে খোদাই কবর
তবু
ভুট্টোর আব্দার-কনফেডারেশন-মুজিবের ‘না’
এই সেই-না
মধুমতি বাইগার জলে অবিমিশ্র
ব্রহ্মপুত্র যমুনার ঘোলা জল থেকে উর্বরা পলল মৃত্তিকার
এই সেই-না
মা-বোনের নফল রোজায় প্রার্থনায় শেখ সাবের নেক হায়াত
এই সেই-না জাতিত্ব যুক্তির ধারাপাত
রক্তে যুদ্ধে হাটে মাঠে ঘাটে খনার জিহ্বা মুক্তি
এই সেই-না
দখলদার বিনাশী সূর্যের বাহন
এই সেই-না
শহিদ মুক্তিযোদ্ধার দেহকোষ থেকে
মাটি জল শস্য ঘাসে ক্লরোফিল হাসে
একটি হাসির কণা-
‘হাচু’ থেকে হয়ে ওঠা শেখ হাসিনা নিখাদ সোনা;

ইতিহাসবৃত্ত, রাজনীতি
আধিপত্যবাদবৃত্ত, ডিপ স্টেটবৃত্ত জোঁকবৃত্ত
করিডোর আরাকানে খ্রিষ্টরাষ্ট্রকল্প
লুচ্চার চোখে কিশোরীর মতো
আবার সেন্টমার্টিন সমুদ্র বন্দর
তো?
জাতিচেতনায় যিনি যোদ্ধাসাহসিনী নীলমনি
শান্তি সুরক্ষা ও সন্ত্রাস নির্মূলে তার
‘জিরো টলারেন্স’-নামীয় ‘না’ ছিল লৌহমানবীয়;
বুকে যার বীরাঙ্গনা সখিনা
সুপ্ত যার বাহুতে রাজিয়া-সুলতানা
যে নারী মমতাময়ী তবু মেসাল সর্বহারার
না প্রলুব্ধ
না সন্ত্রস্ত
না মীরজাফর মোশতাক
মনের গহীনে পোষে বাঙালির ঋদ্ধির বাসনা
দখলদারের দুরাচার-জয়িতা সে মহীয়সী
কঠোর ‘না’ তার জাতি কল্যাণীয়া সূর্যের নিরিখে;

আপনার মন্তব্য প্রদান করুন...