শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
মেঘ বলল, উঠে দাঁড়াও,
রোদ বলল, বসতে,
মা বলল, সকাল সকাল
অঙ্কগুলো কষতে।
গাছ বলল, ঝড় উঠবে
দাঁড়িয়ে কেন বাইরে,
আচার চুরির মতন মজা
আর কিছুতেই নাই রে।
ফুল বলল ওড়াও ঘুড়ি
বাতাস নেচে উঠছে,
তেপান্তরের মধ্যিখানে
ফড়িং হাওয়া খুঁটছে।
বাগান বলে, একটু সরো
ফুটছে টগর কলকে,
বাঁকা চাঁদের ফাঁকা থালায়
জ্যোৎস্না পড়ে চলকে।
চাঁদ বলল, সাহস বাড়াও
মনকে করো শক্ত,
শিশির ফোঁটায় দাও মুছিয়ে
তলোয়ারের রক্ত!
আকাশ বলল, আর কিছু নয়
স্বচ্ছ করো দৃষ্টি,
চতুর্দিকে দাও ছড়িয়ে
ভালোবাসার বৃষ্টি।
আপনার মন্তব্য প্রদান করুন...