শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

মানুষটি নেই : মিহির কান্তি রাউত

কবিতা বাংলা ডেস্ক / ১০৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

বাঁশঝাড়ের ঐ মাথায় যখন লাল সূর্য থাকে

রাত তাড়িয়ে সকাল এসে হাসি মুখে দাঁড়ায়,

টুনটুনি আর মৌটুসিরা কিচির মিচির ডাকে

তখন আমার মনটা কেবল টুঙ্গিপাড়া হারায়।

 

ভর দুপুরে ভেসে আসে রাখালিয়া বাঁশি

মৃদুল হাওয়ায় বাবুই দোলে তাল সুপারির শাঁখে,

নীরব নিথর বিলের জলে শাপলা ফুলের হাসি

মনে পড়ে ঠিক তখুনি সোনার মানুষটাকে ।

 

রাত্রি নিঝুম হয়ে এলে ঝিঁঝিপোকা ডাকে

জানলা খুলে চেয়ে দেখি জোনাকপোকার আলো ,

মানুষটি নেই , জোছনা আছে মধুমতির বাঁকে

আলোছায়ার গাঁ-টি তখন লাগে কী আর ভালো ?

আপনার মন্তব্য প্রদান করুন...