শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

রমজান বিন মোজাম্মেল -এর গুচ্ছ কবিতা

কবিতা বাংলা ডেক্স / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

রমজান বিন মোজাম্মেল -এর গুচ্ছ কবিতা

 

খণ্ড কবিতা, চেতনায় অখণ্ড

এক.
ঢাকা বিশ্ববিদ্যালয় -রেডক্রস ময়দানে তাকাও
সুরক্ষা চাদরে ঢাকো সবুজ বুক লাল টুকটুক চাঁদ
ফের- ৭১ মেহেদিরাঙ্গা আলো হাতে; ঘুরিয়ে দাও-
বাংলাবিরোধী হায়েনাদের মন্ত্রে গড়া আঁধার বাঁধ।

দুই.

একাত্তরের উদ্ভাসিত অর্জনে বীর বাঙালি জাতি
বায়ান্ন’র কন্ঠ মা-কে মা ডাকার আনন্দে মাতি।
আঁধার মাড়ানো বিস্ময়কর আলো হাতে
দেশদ্রোহী হায়েনাদের তাড়াই পদাঘাতে।

তিন.

রক্ত উত্তাল করে জয় বাংলা স্লোগানে
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গানে
দেশদ্রোহী বাংলাবিরোধী আস্ফালনে
আজও সেই গান-স্লোগান লড়ে জিতে অম্লান।

সহজ পাঠ-০১

সবসময় -সবখানে
যেতে নেই
সবসময় সব খানা
খেতে নেই।

সঠিক দহন
জানেনা দেহমন!
মানুষের মন
কচু পাতার মতন!

বাঁচার জন্য যাপন জ্ঞান
জানা চাই
জীবন সত্যি-ই সুন্দর
মানা চাই।

মানুষের পৃথিবীতে অমানুষের নাম নাই
স্থানকালপাত্র বিবেচনা জ্ঞান থাকা চাই…

ভালোবাসা জরুরি বিশেষ

বাদজন্ম- অতঃপর জীবন- সমাপ্ত
ছেলেমেয়ে উভয়েই করিবে বরণ
সর্বদাই ভালোবাসা জরুরি বিশেষ
সর্বকাজে দৈনন্দিন রাখিবে স্মরণ।

ভালোবাসা মাধ্যমেই কেবল সম্ভব
জীবনকে উচ্চতর উন্নত করার
অন্ধকার কুসংস্কার মুক্তির ফলন
নিরাপদ আলোকিত সমাজ গড়ার

প্রাণময় ভালোবাসা উৎকৃষ্ট মনের
প্রমাণিত জীবনের রঙিন ভুবন
হীনমন্য ভালোবাসা গহীন আঁধার
ঋণমুখী রুচিবোধ ঘৃণিত কৃপণ!

অহর্নিশ ভালোবাসা চর্চাটা যাঁদের
ভালোবেসে নামগান করিবো তাঁদের।

আপনার মন্তব্য প্রদান করুন...