শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

শালা ও বাঞ্চোতদের জন্য : দাউদ হায়দার

কবিতা বাংলা ডেস্ক / ৮১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সব শালার চরিত্রই আমার জানা আছে, এবং
সব শালাই খাঁটি হারামজাদা; বললেন
আক্কেল আলী এবং বললেন : যতদিন যাচ্ছে
সব শালাই বাঞ্চোতে পরিনত হচ্ছে এবং খুবই দুঃখের বিষয়
সব শালাই আমার পরিচিত এবং আত্মীয়-বন্ধু-স্বজন।
কথাটি আরেকটি বিস্তৃত করে আক্কেল আলী বললেন :
প্রগতির ধ্বজাধারী বুদ্ধিজীবীর দল বিপদের গন্ধ পেলেই
ভাঁজা মাছ উল্টে খেতে জানে না, বরং
ত্রিকালের ফুলবাবু সেজে দিব্যি বধির, ভালোমানুষ।
এবং আক্কেল আলী ঠিক তক্ষুনি সব শালাদের চেহারায়
কতগুলো মুখোশ দিনে রাতে কী রকম যুৎসই তার বর্ণনা করে
বললেন : এইসব শালা ও বাঞ্চোতদের জন্যেই
দেশটাও আজ রসাতলে গেল।

আপনার মন্তব্য প্রদান করুন...