কিন্তু ইচ্ছেরা তখনও জেগে নেই-
তারা শুয়ে আছে অন্ধকার ঘরে
জানালার পর্দা টেনে রাখা স্বপ্নের নিচে।
যে সকাল জাগায় সবাইকে, আমাকে নয়,
কারণ আমার সকাল তো
ঘুমিয়ে থাকে অস্পষ্ট আতঙ্কে।
ইচ্ছেরা এখন আর ঘুঘুর ডাকে জাগে না,
তারা জাগে অকারণে বাজতে থাকা ফোনে।
আজও ঘুম থেকে উঠি কিন্তু জাগি না
কারণ আমার ইচ্ছের সকাল
থাকে অন্ধকারেই নীরব, নিরালোক,
একটি অব্যক্ত প্রতীক্ষার মতো।
আপনার মন্তব্য প্রদান করুন...