তোমার আয়ত্বে কী আছে অন্ধ আলোর পাশাপাশি!
চোরা প্রতিহিংসার দয়ালু বিদ্যুৎশিখা
পোয়াতি মায়ের ফোঁপানো কান্নার কষ্টসুখ
ব্যর্থ কামনার ক্রীয়াহীন বিষ
বৃষ্টির প্রাণবীজের পরাগের আভা
নাকি সুপ্ত বাসনার কড়া নাড়া…
এখানে মায়া নেই- আয়না নেই
নিজস্ব আকাশ নেই- কিছু নেই
তুমি শুধু সূর্যডোবার ছবির মতো
অহেতুক বেরিয়ে আসা রঙ,
না না রঙধনু নয়,
অবাঞ্ছিত মায়ার হাতছানি।
আপনার মন্তব্য প্রদান করুন...