শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

অবুঝ কান্না : শামরুজ জবা

কবিতা বাংলা ডেস্ক / ৫১৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

তোমাকে ভালোবেসে
মেটেনি আশা,মিটলো না সাধ;
জীবনের মাঠ জুড়ে …
বুনোলতার মত কাঁটাময় অবসাদ।
কেন গেলে চলে দূরের দূর?
কি এত অভিমান?
কি বল অনুরাগ?
আমার কি ছিল– কোন কিছু ভুল?
আজো ভাবি মনে মনে
জানে- চাঁদ আর ঝরা বকুল।
স্বপ্ন তো ছিল বেশ–
তোমার হাত ধরে অপূর্ব মায়ায়
উচ্ছল খুশিতে
দেখে যাব– নক্ষত্রের আকাশ;
আমার চোখ আজ নদী,
বুকের গহনে অনাবাদী দীর্ঘশ্বাস!
এখনো বোসে থাকি
তোমার পথ চেয়ে গভীর মায়ায়
চুপচাপ একা– একাকী!
তুমি কি মান ভুলে–
আসবে ফিরে?
বল না, বল; বল না-
তুমি আবার ফিরে আসবে কি!

আপনার মন্তব্য প্রদান করুন...