শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

আমীরুল ইসলাম স্মরণসভা হলো একাডেমি প্রাঙ্গণে

কবিতা বাংলা ডেস্ক / ১২৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

প্রয়াত শিশুসাহিত্যিক, সংগঠক, চ্যানেল আইয়ের অনুষ্ঠান প্রধান বিশিষ্ট ছড়াকার আমীরুল ইসলাম ‘যে আছে হৃদয় স্মরণ’ শিরোনামে বাংলা একাডেমি নজরুল মঞ্চে সম্প্রতি অনুষ্ঠিত হয় একটি ভাবগাম্ভির্য স্মরণ অনুষ্ঠান।

বৃষ্টিস্নাত বিকেলে বাংলা একাডেমি নজরুল মঞ্চে আন্তর্জাতিক শিশুসাহিত্য পরিষদের আয়োজনে প্রয়াত শিশুসাহিত্যিক সংগঠক চ্যানেল আইয়ের অনুষ্ঠান প্রধান বিশিষ্ট ছড়াকার আমীরুল ইসলাম ‘যে আছে, স্মরণ’ শিরোনাম অনুষ্ঠানে শিশুসাহিত্যিক রহীম শাহর সভাপতিত্বে স্মৃতিচারণ, কবিতা, ছড়াপাঠ, গান আবৃত্তি অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক শিশুসাহিত্য পরিষদের আহবায়ক শিশুসাহিত্যিক কবি আসলাম সানী। অনুষ্ঠানে স্মৃতিচাণমূলক বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক ড. তপন বাগচি, সংস্কৃতিজন নুসরাত জাহান, কবি শামস নূর, প্রয়াত শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের অগ্রজ কথাসাহিত্যিক সাংবাদিক কামাল আহমেদ ও সহোদর কথাসাহিত্যিক ইমরুল কায়েস এবং ভাতিঝি রায়া ও রূপকথা।

স্মৃতিচারণমূলক বক্তব্য ছড়া পাঠ করেন আন্তর্জাতিক শিশুসাহিত্য পরিষদের সমন্বয়ক কবি সংগঠক, অভিনেতা, সহযোগী চলচ্চিত্র পরিচালক বাপ্পী রহমান, সংগীত পরিবেশন করেন কবি সংগঠক লায়লা আরজুমান শিউলি। অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করেন বিশিষ্ট ছড়াকার ইমরান পরশ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি সংগঠক নজরুল ইসলাম বাঙালী, ছড়াকার ও সংগীত শিল্পী রিফাত নিগার শাপলা, তারকালোক সম্পাদক ইব্রাহিম খলিল খোকন, অধ্যক্ষ মানিক চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট ছড়াকার নুরুদ্দিন শেখ, নতুন আলো সাহিত্য সংগঠনের সভাপতি কবি লিটন সিদ্দিকী, কবি বিএম এরশাদ, কবি নাদিরা খানম, কবি ঝর্না আক্তার লুবনা, কবি ফৌজিয়া রবি, কবি ইলোরা সোমা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তিকার ড. শাহাদাৎ হোসেন নিপু।

আপনার মন্তব্য প্রদান করুন...