শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

আহমেদ জসিম ও কাজী আনারকলির জন্মদিন পালিত

কবিতা বাংলা ডেস্ক / ১৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

‘ম্যাজিক লণ্ঠন কবিতার ম্যাজিক।’
‘শিশুসাহিত্য সবার পাঠ করা উচিত।’
‘সাহিত্যে পরম্পরা দরকার।’
‘সংকীর্ণ চিন্তা লেখকের জন্য বড়ো বাধা।’
‘সাহিত্যের সংকট চলমান।’
‘সাহিত্য এতো সহজ নয়।’
‘লেখার জন্য অবশ্যই সম্মানী দেওয়া উচিত।’
‘শুদ্ধ লেখার চর্চা সবারই উচিত।’
‘কবিতার জয়যাত্রায় ম্যাজিক লণ্ঠনের অবদান অনস্বীকার্য।’
‘লেখায় জীবন থাকা চাই।’
‘লেখক সত্যবাদী।’
‘নিজেকে উজাড় করে লিখতে হয়।’
‘যা কিছু হচ্ছে কিছুই হচ্ছে না।’
‘লেখায় আবেদন সৃষ্টি করতে না পারলে ক্রিয়া-প্রতিক্রিয়া কীভাবে সৃষ্টি হবে?’
ম্যাজিক লণ্ঠন-এর দুই সম্পাদক শিশুসাহিত্যিক ও অনুবাদক আহমেদ জসিম এবং কবি ও কথাসাহিত্যিক কাজী আনারকলির জন্মোৎসবে আলোচকগণ কথাগুলো বলেন।
বিভিন্ন আলোচকগণের আলোচনায় উল্লিখিত দুই লেখকের জীবন ও সাহিত্যকর্মের নানাদিক উঠে আসে।
১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শুক্রবার সন্ধ্যায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এ জন্মোৎসব অনুষ্ঠিত হয়।
এটি ছিল ম্যাজিক লণ্ঠন-এর ৯৬৭ম আয়োজন।
সভাপতিত্ব করেন ম্যাজিক লণ্ঠন প্রধান সম্পাদক কবি ও কথাসাহিত্যিক রতন মাহমুদ।
আলোচক ছিলেন খ্যাতিমান লেখক আনজীর লিটন, শিশুসাহিত্যিক রহীম শাহ, কবি মুহাম্মদ আলকামা সিদ্দিকী, ফরিদুজ্জামান, জামসেদ ওয়াজেদ প্রমুখ।
উৎসবে আরও আলোচনা, শুভেচ্ছা জ্ঞাপন ও কবিতা পাঠে অংশ নেন কবি নুরুদ্দীন শেখ, ডা. হাফিজ উদ্দীন আহমদ, জাকির হোসেন কামাল, আশফাকুজ্জামান, শিবুকান্তি দাশ, প্রফেসর রওশন আরা বেগম, প্রফেসর মীর আবদুর রাজ্জাক, কবীর হুমায়ূন, ইমরান পরশ, শাহাদাত হোসেন সুজন, সৈয়দ মো: নজরুল ইসলাম, ফরহাদ হোসেন খান, অধ্যক্ষ মানিক চৌধুরী, আনোয়ারুল ইসলাম, ফয়সাল আহমেদ, শেলী সেলিনা, এস এ আলমগীর, সোমা মাহমুদ, সুকমল চন্দ্র বর্মন, মিয়া বাবরুল পথকবি, নাজিম উদ্দিন, রাকিব ফরায়েজী, এশান ফারদিন খান, নাহিদ হাসান, কামরুল হাসান, শহীদুল জয়, ইলিয়াস হোসেন, ফয়সাল আলী খান, দেওয়ান মোহাম্মদ মাসুম, সালাহউদ্দিন তুহিন, শাহিদা ফেন্সী, রমজান মাহমুদ প্রমুখ।
জন্মোৎসবে দুই লেখক আহমেদ জসিম ও কাজী আনারকলির হাতে ম্যাজিক লণ্ঠন কবিতা সম্মাননা পদক তুলে দেন অতিথিগণ।
পরিচালনা : ম্যাজিক লণ্ঠন সম্পাদক রমজান মাহমুদ ও শাহিদা ফেন্সী।

আপনার মন্তব্য প্রদান করুন...