শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ম্যাজিক লণ্ঠন-এর নান্দনিক কবিতার আড্ডা

কবিতা বাংলা ডেস্ক / ১৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

‘বাংলা কবিতায় বর্ষা যেভাবে এসেছে শরৎ হয়তো সেভাবে আসেনি। তবু শরৎ বাংলা কবিতায় একটি বিশেষ জায়গা দখল করে আছে।’
‘আজকাল প্রকৃতিতে শরৎ সেভাবে অনুভূত না হলেও কবির কবিতায় তা সরবে বিরাজ করছে।’
‘ঋতু বৈচিত্র্যের এই দেশে মানুষের মনও বিচিত্র।’
‘কবিকে প্রকৃতিপ্রেমী’ হতে হয়। অনুভব করতে হয় প্রকৃতির প্রতিটি বদল।’
‘যে কবি যত বেশি প্রকৃতিকে অনুভব করতে পারেন তার লেখা তত গভীর হয়।’
ম্যাজিক লণ্ঠন সাপ্তাহিক কবিতার আড্ডা ৯৬৫-এ বক্তাগণ কথাগুলো বলেন।
৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাঁটাবনস্থ ম্যাজিক লণ্ঠন কার্যালয়ে এ আড্ডা অনুষ্ঠিত হয়।
আড্ডার বিষয় | কবিতায় শরৎ
সভাপতিত্ব করেন ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি মুহাম্মদ আলকামা সিদ্দিকী।
আড্ডায় উপস্থিত, আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কবি হরষিত বালা, শফিক ইমতিয়াজ, মুহাম্মদ আলকামা সিদ্দিকী, আহমেদ জসিম, শেখ ফিরোজ আহমদ, এজাজ ইউসুফী, কবীর হুমায়ূন, রাকিব রহমান, শাহিদা ফেন্সী, আতিয়ার রহমান, আসাদুল্লাহ মুক্তা, গোবিন্দ লাল সরকার, শেলী সেলিনা, খান কাওসার কবির, এস এ আলমগীর, লুৎফুন নাহার, সা’দ বিন আরদ্ব্, এজাজ সানোয়ার, মিয়া বাবরুল পথকবি, রমজান মাহমুদ প্রমুখ।
আড্ডা পরিচালনা : ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি শাহিদা ফেন্সী।

আপনার মন্তব্য প্রদান করুন...