শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
এ শরীর ছুঁতে চাওনি।
শুধু মন ছুঁয়েই তৃপ্ত তুমি।
গার্হস্থ্য ব্যস্ততায় তোমাকে মনে রাখিনা আধিকাংশিক ,
তবুও পূজার ফুলটি রেখে যাও নিয়মিত।
মাঝে সাঝে সে ফুলটি তুলে দেখি —
কী নিপুণ ভালোবাসায় তুলে আনো বৃন্ত থেকে,
কী নিপুণ যত্নে গাঁথো মালা !
বহুদিন পরেও তার পাপড়িরা নবীন ।
নশ্বর এ শরীরের মৃত্যু চেয়েছি আমি।
অথচ তোমার সম্পাদনা পণ করেছে,
আমাকে মৃত্যুহীন করার।
সংকল্পরত তোমার প্রেম যা করতে চায় আমাকে—
তাকে বলে ‘অপার্থিব’।
আপনার মন্তব্য প্রদান করুন...