শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

কামিনী : তাসরিবা তাহমীদ

কবিতা বাংলা ডেস্ক / ২০৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

রজতাভ আবেগ এক পাশে রাখি,
অভিমান করবার আগে অধিকার আছে নাকি ভাবি !
অনুরূপ প্রশ্ন অনুরণিত করে অনুচিত দীর্ঘ দিবস কিংবা রাতকে,
অকারণে সংবাদ হয়ে উঠে কচি পাতা আটকে গেছে – গাছের বাকলে !
অনুপ্রাণন যখন প্রশ্ন করে – তখন অসুরচর্চায় সমপারদর্শী অনেকে,
অথচ –
অযাচিত অশোভন কুঁকড়ে নেই কার ভেতর ?
অশ্রাব্য দাবানলে ঝলসে পুড়ছে মুখোশধারী আতর !

আপনার মন্তব্য প্রদান করুন...