শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

তুমি শুধুই আমার : কাজী শামীমা রুবী

কবিতা বাংলা ডেস্ক / ১১৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

অনেক দিনের পুরনো কোন কথা নয়,
দ্বিতীয় প্রহরে তোমার আমার প্রথম আলাপচারিতা।
কথার পিঠে কথা তৃতীয় প্রহরের সূচনায়-
ঝিঝি পোকারা বার্তা সংস্থায় নিঝুম তিমির রাত্রিতে শোনায় সতর্ক বাণী।
আলোক জ্বালায় জোনাকির দল।
মিটিমিটি আলোর বিচ্ছুরণের আকর্ষণে
আমি হই তাদের দলের অংশীদার।
অজানাকে জানার কৌতুহল আর নেশায়।

অসময়ে বাজে মনোহরের বিষের বাঁশি।
গভীর রাতের নির্জনতায় হিমেল হাওয়ায়
ভাসে একটি পঙক্তিমালার লহরী।
বারংবার শ্রবণ দ্বারে প্রতিধ্বনিত হয়-
এ জনমে না পেলেও পরজনমে তুমি-ই আমার।
সবে মাত্র বালি ঘড়ির বালি পরতে শুরু করেছে।

সময় কাঁটার টিকটিক শব্দও শুনার কোন অবকাশ নেই।

জলেশ্বরের কার্নিশে দাঁড়িয়ে উলঙ্গ দুটি চরণ।
জলের বুকে জলছবি পবিত্রতায় নিমগ্ন আঁকিবুঁকি করে নীলপদ্ম।
সুনীল আকাশ যেন ছায়া দেয়া ছাউনি।
আলোকবর্তিকায় রোজ প্রভাতে তার আগমন।
প্রণয়ের মাদকতা অস্থিমজ্জায় ছড়িয়ে পড়ে দূর্বার গতিতে।
সবুজঘাসে ঝরে পড়ে শিউলি বিছায় সুসজ্জিত বাহারি গালিচা।
অতৃপ্ত বাসনার গায়ে কামনার রঙ তুলিতে ভরে তোলে শুভ্র ক্যানভাস।

হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়ার আকাঙ্ক্ষা তোমার বহুদিনের,

অব্যক্ত কথনে করেছো লালন।
অলীক ভাবনায় বহুবার গড়েছো বাসর।
প্রণয় মাদকতার আসক্তিতে থেকেছো মত্য।
এক্রেলিক এর বৈশিষ্ট্য নিয়ে প্রণয় চলে না।

সৃজনের শিল্পী হলেও বুঝনি স্বল্প সময়ের সম্পর্কে বিরাজ করে রুক্ষতা ও অতৃপ্ততা।

প্রেম সাধনায় তিলতিল করে হৃদয়ে অতলান্তে সম্পর্ক কে করতে হয় লালন।
ভালোবাসার কারুকার্যে লিখতে হয় প্রেয়সীর নাম হৃদ মন্দিরে।
হৃদয়ের কোষাগারে যত্নের রসদে করতে হয় অলংকৃত।
তবেই দু’টি হৃদয়ের স্পন্দনে ঘটে মিলনের সানাই।
যোজন যোজন দূরত্বে আমরা দুজনে হই পরিশুদ্ধ তৃপ্ত পরিপূরক।
আঁখির কাজলে লিখে যাই তুমি শুধু আমার।

আপনার মন্তব্য প্রদান করুন...