শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

এলাটিং বেলাটিং : লুৎফর রহমান রিটন

কবিতা বাংলা ডেস্ক / ১৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

এলাটিং বেলাটিং–
পড়াশোনা বাদ দিয়ে
সারাদিন খেলাটিং?

মারামারি শুরু হলে
মেরেছিস ঢেলাটিং?
এলাটিং বেলাটিং…

স্ট্যান্ড আপ! বাড়ি কই?
নোয়াখালী জেলাটিং!
এলাটিং বেলাটিং…

ক্লাশজুড়ে হইচই
গুঁতোগুতি ঠেলাটিং!
এলাটিং বেলাটিং…

অংকে লাড্ডু পাস?
ভাসমান ভেলাটিং?
এলাটিং বেলাটিং…

তোর মতো ফেল্টুস
সংখ্যায় মেলাটিং!
এলাটিং বেলাটিং…

পড়া রেডি থাকে যেনো
করিস না হেলাটিং।
এলাটিং বেলাটিং…

তা না হলে হতে হবে
মূর্খের চেলাটিং!
এলাটিং বেলাটিং…

আপনার মন্তব্য প্রদান করুন...