শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

বসন্তের ভোরে : ফরিদ হোসেন হৃদয়

কবিতা বাংলা ডেস্ক / ৩০১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

কৃষ্ণচূড়ার ডালে ডালে
ফুল ফুটেছে লালে লালে।
বসন্তের এই ভোরের বেলা
পাখ-পাখালি করে খেলা।
শিক্ত শিশির আর ঝরে না
মাঠে কৃষক আর ঘরে না।
কোকিল মধুর গান ধরেছে
ফুল বাগানে ফুল ভরেছে।
দখিন হাওয়ার মাতামাতি
সোনালি রোদ আলোর ছাতি।
ব্যস্ত চাষি  ক্ষেতে রোয়া
প্রকৃতিতে নতুন ছোঁয়া।

আপনার মন্তব্য প্রদান করুন...