শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

প্রাচীন অর্বাচীন : মুহাম্মদ নূরুল হুদা

কবিতা বাংলা ডেস্ক / ৩৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

মুহাম্মদ নূরুল হুদা
প্রাচীন অর্বাচীন

তুমি কে? তুমি কি প্রাচীন?
– না, আমি প্রাচীন অর্বাচীন।
তুমি কি করো?
– আমি সবাইকে করি আমার অধীন?
বাহ্, তবে তো তুমি নেতা?
– না, আমি সবকিছুর ক্রেতা।
কি কেনো? কেন কেনো?
– যাকে পাই, যা পাই তাই কিনি।
আমি সব পণ্য চিনি।
– তোমার কি আর কোনো কাজ নাই?
– কেনাবেচাই তো জগতের একমাত্র কাজ।
এই নিয়েই তো তোমাদের মানবসমাজ।
বাহ, বেশ বলেছো? আজ কি কিনলে?
– এই যে, তোমাকেই কিনলাম।
তাহলে দাম দাও, আমার দাম।
– নাও, পুরো বিশ্বব্রহ্মাণ্ডই তোমাকে দিলাম।
তুমি তো তামাসা করছো, তামাসা!
– ঠিক। তোমাকে কেনাবেচার তামাসা
শেখাতেই আজ তোমার কাছে আসা।


 

আপনার মন্তব্য প্রদান করুন...