শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শব্দ নিয়ে খেলেন কবি, ছন্দে মেলান সুর,
শিশুর মনের আঙিনাতে ডাকেন বহুদূর।
পাহাড়-সাগর ডিঙিয়ে যাবার শেখান জয়গান,
বীর পুরুষের গল্পে জাগান সাহসী এক প্রাণ।
দোয়েল পাখির মধুর গানে, মিষ্টি হাওয়া বয়,
শেখ মুজিবের নামটি শোনে দূর হয়ে যায় ভয়।
বাংলা মায়ের সবুজ কোলে রক্তে রাঙা মাটি,
তাঁর কবিতায় ফুটে ওঠে অনুভূতি খাঁটি।
বৈশাখী ঝড় পেরিয়ে যেমন আসে আলো-হাসি,
তাঁর ছড়াতেও ছড়িয়ে পড়ে আশা রাশি রাশি।
স্বপ্নের রঙতুলি দিয়ে আঁকেন রূপকথা,
মেঘের মতো শব্দেরা পায় উড়ার স্বাধীনতা।
আজ শুভ এই শুভক্ষণে শ্রদ্ধার উপহার,
জন্মদিনে কবির প্রতি শুভেচ্ছা বারবার!
শিশুর হৃদয় জুড়ে থাকুক তাঁর সৃষ্টির আলো,
শব্দ গড়ার সেই রাজপুত্র — বেঁচে থাকুন ভালো।
আপনার মন্তব্য প্রদান করুন...