শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

টাকডুমাডুম রহীম শাহ : সাইফুল্লাহ মাহমুদ দুলাল

কবিতা বাংলা ডেস্ক / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

তা তা ধিন, তা তা ধিন
আজ রহীমের জন্মদিন।

তা তা ধিন, তা তা ধিন
ভালো থেকো চিরদিন।

তা তা ধিন, তা তা ধিন
জীবন হোক মধুর, রঙিন।

তা তা ধিন, তা তা ধিন
আজ বাতাসে বাজে বীণ।

তা তা ধিন, তা তা ধিন
নাচে দিল্লি, নাচে চীন!

তা তা ধিন, তা তা ধিন
টাকডুমাডুম নাচে জ্বীন!

জ্বীন পরীদের তা তা ধিন
রহীম শাহ’র জন্মদিন।

আপনার মন্তব্য প্রদান করুন...