শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

ম্যাজিক লণ্ঠন-এর নান্দনিক কবিতার আড্ডা

কবিতা বাংলা ডেস্ক / ৩০৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

৩১ জুলাই ২০২৬ শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাঁটাবনস্থ ম্যাজিক লণ্ঠন কার্যালয়ে এ আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডার কবি হিসেবে উপস্থিত ছিলেন কবি হেনা খান। সভাপতিত্ব করেন ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ।
‘বাংলা সাহিত্যের ভান্ডার বেশ সমৃদ্ধ।’
‘আড্ডায় কবিতার নির্যাস উপভোগ করা যায়।’
‘কবিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়।’
‘ম্যাজিক লণ্ঠন আড্ডার জন্য মধুর জায়গা।’
‘কখনো মানুষ মুখোশ পরে থাকে।’
‘কবিকে অনেক বিড়ম্বনাও পোহাতে হয়।’
‘কবিকে জীবনব্যাপী সাধনা করে যেতে হয়।’
‘সমালোচনা লেখককে এগিয়ে নেয়।’
‘উৎকর্ষের উচ্চ জায়গায় যেতে হলে কবিকে প্রস্তুতিও নিতে হয়।’
‘কবিতার পথ দুরূহ।’
‘মানুষ চেনা কঠিন।’
ম্যাজিক লণ্ঠন সাপ্তাহিক কবিতার আড্ডা ৯৬০-এ বক্তাগণ কথাগুলো বলেন।
আড্ডায় উপস্থিত, আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কবি রতন মাহমুদ, ইউসুফ রেজা, ফরিদুজ্জামান, সিকানদার কবীর, জামসেদ ওয়াজেদ, গোবিন্দ লাল সরকার, বাদল হাওলাদার, নূর মোহাম্মদ, মুহাম্মদ হেলাল উদ্দিন, যুগল মিন্টু, এস এ আলমগীর, গাজী মিজান, কাব্য রাসেল, সালাহউদ্দিন খোকা, মশিউর রহমান, হেনা খান, নূরুল হালিম, মিয়া বাবরুল পথকবি, তীর্থ ব্রত সরকার, রমজান মাহমুদ প্রমুখ।
আড্ডা পরিচালনা : ম্যাজিক লণ্ঠন প্রধান সম্পাদক রতন মাহমুদ ও সম্পাদক রমজান মাহমুদ

আপনার মন্তব্য প্রদান করুন...