শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শারদোৎসবে ঢাক বাজাব না
পালটিয়ে দেব পুজোর ভোল
এইবারে চোখে চোখ রাখব
গর্জে উঠবে ধামসা ঢোল
আমরা আসব কার্তিকমাসে
ঝরলে ঝরুক মাথায় হিম
ফসল আগলে রাখব আমরা
বাজিয়ে মাদল দ্রিদিম্ দিম্
আসব আবার অগ্রহায়ণে
নিজেরা কাটব মাঠের ধান
মানুষ নেবে তা নিজ অধিকারে
নয় খয়রাতি, ছলের দান
দাঁড়াব আবার পৌষের মাঠে
কাঁপালে কাঁপব মাঘের শীতে
নাচব ফাগুনে শিমুলে পলাশে
‘হারি না আমরা’, জানান দিতে
আলপথ ধ’রে হাঁটব আমরা
রাজপথগুলো দখল নিতে
চৈত্রশেষের ঝড়ের মতন
যখন তখন আচম্বিতে
আমরা এখন তৈরি হচ্ছি
পয়লা বোশেখে নতুন দেশ
গড়ব আমরা, রুখব এবার
শয়তানদের অনুপ্রবেশ
আপনার মন্তব্য প্রদান করুন...