বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সমমনা ৪১তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা / ১১৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

নগরীর টানবাজার এলাকায় সমমনা কার্যালয়ে সংগঠনের ৪১ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। যথারীতি সাহিত্য আড্ডার শুরুতে পাঠ পর্বে পঠিত হয় হুমায়ুন সাদেক চৌধুরী লেখা ‘অচেনা মানুষ অজানা কথা’ বইয়ের ‘মিষ্টি চিনি,তেতো গল্প’।

১০ অক্টোবর শনিবার বিকাল সাড়ে চারটায় সমমনা সংগঠনের সাহিত্য সম্পাদক কবি রাজলক্ষ্মীর সঞ্চালনায় সাহিত্য আড্ডার সভাপতিত্ব করে কবি জ্যোতিময় দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কবি রইস মুকুল, কবি কাজী আনিসুল হক, কবি শাহ আলম, কবি শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক জহিরুল ইসলাম বিদুৎ, সাংবাদিক মোঃ আসলাম, কবি মৃদুল সাহা, কবি রওশন আরা, কবি লুবনা আক্তার সুমি, কবি মৃত্যুঞ্জয় দত্ত, কবি এস এ বিপ্লব, কবি গিয়াস উদ্দিন খন্দকার, কবি মোঃ তাজুল ইসলাম।
পঠিত লেখার উপর আলোচনা করেন ছড়াকার সাব্বির আহম্মেদ সেন্টু।
উল্লেখ্য, সম্প্রতি ১০ দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত কমিটি ঘোষণা পরে প্রথম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...