শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

কবিতার দেশে : রহীম শাহ

কবিতা বাংলা ডেস্ক / ২৬০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শামসুর রাহমান
নামে এক কবি
কবিতার দেশে তিনি
উজ্জ্বল রবি।

তাঁর নামে, তাঁর গুণে
দেশ গর্বিত
তাঁকে পেয়ে সাধারণ
জনগণ প্রীত।

বাংলার গাছপালা
তরুলতা যত
তাঁর নামে, তার ধ্যানে
থাকে অবিরত।

পাখি সব করে রব
তাঁকে পেয়ে কাছে,
সাগরের ঢেউগুেিলা
তার নামে নাচে।

বাংলার পথঘাট
প্রতি গৃহকোণ
বলেÑ‘এই কবিবর
চিরজীবী হোন।

আপনার মন্তব্য প্রদান করুন...