খেলা লইয়া শেষ সময়ে পড়ছি এমন চিপায়!
নিজের করা চুক্তি এখন মানতেছে না ফিফায়!
এক্সট্রা টাকা চাইছে এখন দুষ্ট ফিফার প্রধান
টাকা ছাড়া জিতার আশা করতেছে না প্রদান!
কইয়া দিছে, টাকা ছাড়া কিসের আশা করছ?
ফ্রি কিক, থ্রোইন, ফাউল দেওয়ার বাড়াইছে রেট, খরচ!
ফিফা এমন ডাকাইত সেটা যায়নি আগে চিনন!
অনেক টাকায় পেনাল্টি কিক লাগব এখন কিনন!
কইছে, টাকা দিলে ম্যানেজ কইরা দিবে ভিআর!
করমু এখন কী আর?
দায়িত্বটা লইছি আমি, চান্দা দ্রুত তোলার
নাই প্রয়োজন নতুন কইরা ব্যাংক একাউন্ট খোলার!
কোন উপায়ে টাকা নিমু? আমারে তুই শিখাস?
নগদে দে, রকেটে দে, করতে পারিস বিকাশ!
বিলাতিদের কাছে খেলায় হারতে যদি না চান
টাকা দিয়া খেলা জিতেন, মান-ইজ্জত বাঁচান!
খেলা শুরুর খুব দেরি নাই, ও সিস্টার, ব্রাদার!
টাকা যদি না পাঠাবেন, প্রস্তুতি নেন কাঁদার!
আপনার মন্তব্য প্রদান করুন...