শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

হয় না আকেল : জাহাঙ্গীর আলম জাহান

কবিতা বাংলা ডেস্ক / ১৫০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

ভারতের চাল
মসুরের ডাল
নিত্য ডিজেল
পাচ্ছি অঢেল
মরিচ-পেঁয়াজ
পাচ্ছিই আজ
রঙচঙে শাড়ি
কত রকমারি
পাই কম দামে
থাকি বদনামে
রোগ হলে যাই
সোজা চেন্নাই
কতকিছু আর
পাই বেশুমার
দিল্লি না ঢাকা
বাৎচিৎ বাঁকা
ভুলে যাই সবি
হয় কলরবই
ভারতের প্রতি
ঘৃণাটাই অতি
পুষি এই দীলে
চমকাই পিলে
বিগড়ালে মন
গালি অনুখন
বিশেষ বিশেষ
দিচ্ছিও বেশ
পাই স্বাধীনতা
কত মানবতা
ভারতেরই দান
ভুলে সেই গান
সকাল বিকাল
করি গালাগাল
দিল্লি না ঢাকা
বুলি হয় ফাঁকা
মাথা করে নত
আনি কতশত
ভারতীয় তেল
হয় না আকেল।

আপনার মন্তব্য প্রদান করুন...