বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

তিনিই রবীন্দ্রনাথ : অজয় দাশগুপ্ত

কবিতা বাংলা ডেস্ক / ১৫২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

মুছে দিলে মোছা অসম্ভব
কালি ও লাগাতে পারো
তবু তিনি বেজে,বেজে ওঠেন
ফিরতে থাকেন আরো।
কতবারই তো চেষ্টা হয়েছিল
না, শুনবো না তাঁর গান
কী আশ্চর্য! ততদিনে তিনি
হয়ে উঠলেন বাংলাদেশের প্রাণ।
মুক্তিযুদ্ধে তিনি ও এলেন ফিরে
মুখে তার স্মিত সেই হাসি
তখন থেকেই, সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।
কালিতে যান না, অপমানে ও না
কর যতো প্রাণাতিপাত
তিনি আত্মা তিনি ই জীবন
তিনিই রবীন্দ্রনাথ।।

আপনার মন্তব্য প্রদান করুন...