বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

পিলে ফুলে পিল্লাই : ফরিদুর রহমান

কবিতা বাংলা ডেস্ক / ১৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

কার ফুলেছে পেটের পিলে
কোন সে নাভি পিল্লাই
তারেও নাকি নোবেল দিছে
কইতে পারেন কিল্লাই?
লবিস্ট ছিল রাজাকারের
কসাই কাদের মোল্লার
ভাগ পাইছে ডলার পাউন্ড
টাটকা রসের গোল্লার।
জর্দা পোলাও বাদ দেয়নি
খাইছে পুরা গিল্লাই।
কার বাপে খায় শান্তি চেটে
শান্তি আছে কার মার?
বাংলা থিকা শান্তি উধাও
শান্তি গ্যাছে বার্মার।
আম পাবলিক আমরা হুদাই
বাপ মা তুইলা চিল্লাই।
ভেনজুয়েলার তেল লইয়া যাও
মাচাদো কয় ডাইকা
ঈমান বেইচা বিমান কেনার
সই কইরা দ্যায় পাইকা।
দুইন্যা জোড়া খেলছে খেলা
বাটপারেরা মিল্লাই।
শান্তি কি আর আনতি পারে
নুনুস নাভি সুকি—
যুদ্ধবাজের শুদ্ধ চ্যালা
বারবারই দেয় উঁকি।
ইচ্ছা করে সব খবিশের
নাক বরাবর ঢিল্লাই।

আপনার মন্তব্য প্রদান করুন...